কাশ্মীরে তুষার ধসে প্রাণ হারালো ময়নার এক জওয়ান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 22 December 2017

কাশ্মীরে তুষার ধসে প্রাণ হারালো ময়নার এক জওয়ান



চাঁদনী, ময়না: কাশ্মীরের তুষার ধসে মৃত্যু হল ময়নার গ্রামের এক জওয়ানের।জানা গিয়েছে, অবসর নেওয়ার প্রায় দেড় বছর আগে কাশ্মীরে তুষার ধসে  মৃত্যু হয় ময়নার সেনা জওয়ানের। মৃত জওয়ানের নাম মৃগেন্দ্রনাথ প্রামাণিক। বয়স ৩৫।  বাড়ি ময়নার গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের কুমোরচক গ্রামে।শুক্রবার জওয়ানের কফিন বন্দী নিথর দেহ  এল বাড়িতে।

সূত্রের খবর, গত সোমবার সন্ধ্যায় সেনাবাহিনীর তরফে ফোন করে এই দু:সংবাদ দেওয়া হয় পরিবারকে।  তুষার ধসে তিন জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছে মৃগেন্দ্রনাথবাবুও রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃগেন্দ্রনাথবাবু ২০০২ সালে সেনা বাহিনীতে যোগ দেন। বছর দেড়েক বাদে সেনাবাহিনী থেকে তাঁর অবসর নেওয়ার কথা ছিল। বাড়িতে স্ত্রী মৌমিতা প্রামাণিক ছাড়াও তাঁর এক ছেলে ও মেয়ে রয়েছে। গত ১২ তারিখ সন্ধ্যা ৬টা নাগাদ স্ত্রীকে ফোন করেন মৃগেন্দ্রবাবু। এরপর তিনি রাত ৯টা নাগাদ ডিউটিতে বেরিয়ে যান। ১৮ তারিখ সন্ধ্যা ৭টা নাগাদ ফোন করে সেনা বাহিনীর তরফে মৃত্যু সংবাদ জানানো হয় জওয়ানের পরিবারকে।শোকের ছায়া গোটা এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad