এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার রাতে খানাকুলের চুয়াডাঙ্গায় অভিযুক্তের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম অরুপ সর্দার। জানা গেছে,প্রায় ১৫বছর আগে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের বাসিন্দা গোপাল মালের বোন লক্ষী মালের সাথে হুগলীর খানাকুলের চুয়াডাঙ্গার বাসিন্দা অরুপের বিয়ে হয়। ওই গৃহবধুর ভাই গোপাল মালের অভিযোগ,বিয়ের পর থেকেই বিভিন্ন কারনে ওই গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত তার স্বামী ও শশুরবাড়ির লোকজন। ক্রমাগত এই নির্যাতন সহ্য করতে না পেরে ডিসেম্বর মাসের ১৫তারিখে চুয়াডাঙ্গায় নিজের শশুরবাড়িতে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে ওই গৃহবধূ। ঘটনার পর গুরুতর আহত ওই গৃহবধূকে আরামবাগ হসপিটালে ভর্তি করা হলেও ঘটনার পরদিন হাসপাতালে মারা যান ওই গৃহবধূ। এদিকে এরজেরে সমস্ত ঘটনার কথা জানিয়ে ওইদিন বিকালেই খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর দাদা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে ররবিবার রাতে গ্রেপ্তার করে বলে জানা গেছে।
Post Top Ad
Monday, 18 December 2017
সতী নারীর পতিকে পুলিশ কেন গ্রেফতার করল? জনলে অবাক হয়ে যাবেন!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment