গেরুয়া রঙে অর্থাৎ বিজেপিতে কোনো দাগ নেই পরিষ্কার বললেন বিজেপি তারকা নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, লালে তো দাগ ছিলই, সবুজ তো কলঙ্ক করে দিল রাজ্য টাকে তবে গেরুয়াতে কোনো দাগ পাওয়া যাবে না ভবিষ্যতে। তাঁর গ্যারান্টি জয় বন্দ্যোপাধ্যায় দিলেন। কারণ হিসেবে তিনি বলেন, গেরুয়া হল ত্যাগের প্রতীক। বিজেপি খালি ত্যাগ করতেই জানে, মানুষকে ভালোবাসতে জানে। যদি তৃণমূলের কাউকে বলা হয় আপনি ৫ লক্ষ টাকা নেবেন, নাকি ৫জন গরীবের চাকরি করিয়ে দেবেন? তখন সেই তৃণমূল নেতা বলবেন না আমি ৫ লক্ষ টাকাই নেবো। আর যদি বিজেপিকে বলা হয় তাহলে তারা ৫জন গরীবকেই চাকরি দেবেন। এই হল বিজেপি। সোমবার পিংলা ব্লকের জালচক ও বরিষার সভাতে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। জয় তৃণমূলকে বিঁধে বলেন তিনি সাদা জিনিস পড়া ছেড়ে দিয়েছেন কারণ সাদাতে কলঙ্ক, যদিও তাঁর সাদা গাড়ি তা খুব তাড়াতাড়িই পরিবর্তন করবেন। কিন্ত জ্যোতিবাবুর সাদা ধুতি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়িতে আতঙ্ক গোটা রাজ্যের মানুষের এমনটাই দাবী জয়ের। তিনি আরও বলেন,তৃণমূলকে আনার আগে জনগণ ভেবেছিল সিপিএম নামক চোর টাকে সরিয়ে রাজ্যে ভালো কাজ করবে তৃণমূল কিন্ত তা না হয়ে রাজ্যে তৃণমূল নামক ডাকাতকে আনা হয়েছে। দাবী বিজেপি রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের।এদিন সভাতে দাঁড়িয়ে তিনি বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলেন কেউ সন্ত্রাস করবে না, গুন্ডাগিরি করবে না তখন তৃণমূলের লোকেরা শোনে আবার মুখ্যমন্ত্রী অন্য দরজা দিয়ে বেরিয়ে গেলে ফের গুন্ডাগিরি, সন্ত্রাসবাহিনী নিয়ে সন্ত্রাস, সিন্ডিকেটবাজি করে বেড়ায়। আবার নতুন করে বালি নিয়ে চোরা কারবার শুরু হয়েছে। আর তাতে মদত দেয় পুলিশ।

No comments:
Post a Comment