কেরলে কাজ করতে গিয়ে যা হল! শুনলে আপনিও ভয় পাবেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 29 December 2017

কেরলে কাজ করতে গিয়ে যা হল! শুনলে আপনিও ভয় পাবেন



কেরলে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গেল এক যুবক। জানাগেছে ২০ দিন ধরে তার সাথে যোগাযোগ না করতে পেরে অবশেষে নাকাশিপাড়া থানার দ্বারস্থ হয়েছেন পরিবার। নিখোঁজ যুবকের নাম সলমন শেখ (১৯)।সূত্রের খবর,নাকাশিপাড়া থানার মুড়াগাছা এলাকার বাসিন্দা সলমন বছর দেড়েক আগে কেরলে যান রাজমিস্ত্রীর কাজ করতে। সেখানে ত্রিশুর নামের একটি এলাকায় কাজ করতেন তিনি।সম্প্রতি তিনি সেখান থেকে ছুটিতে বাড়ি ফেরার কথা জানিয়ে ছিলেন পরিবারকে। গত ৯ ই ডিসেম্বর ত্রিশুর থেকে ট্রেনে চেপে চেন্নাই আসার কথাছিল তার।পরে ট্রেন বদল করে ১০ ই ডিসেম্বর চেন্নাই থেকে করমণ্ডল এক্সপ্রেসে তার হাওড়ায় আসার কথা ছিলো।পরিবারের অভিযোগ,১০ ই ডিসেম্বর দাদা বাবুসোনার সাথে শেষ বার কথা হয়েছিল সলমনের। সেই সময়ে সলমন জানিয়ে ছিল  ভালো ভাবে বাড়ি ফিরছে সে। কিন্তু এরপর আর সলমনের সাথে যোগাযোগ করতে পারেনি তার পরিবার।সলমনের মোবাইল কখনো সুইচ অফ বা কখনো নট রিচেবল বলায় চিন্তায় পড়েছেন পরিবার। তার খোজ না পেয়ে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে পরিবার। প্রায় 20 দিন কোনো খোঁজ না মেলায় শেষ পর্যন্ত নাকাশিপাড়া থানায় একটি মিসিং ডায়েরি করেছেন তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad