চাঁদনী,হলদিয়া:ন্যাপথলিন থেকে বিদ্যুৎ উৎপাদন, নয়া উদ্যোগ হলদিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজের। এই কারণে আগামী ৩০ডিসেম্বর পর্যন্ত চলবে এক সম্মেলন। সম্মেলনের আয়োজক করেছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশে কর্মরত কয়েকশো নামী কেমিক্যাল ইঞ্জিনিয়ার,বিজ্ঞানী,গবেষক ও শিল্প কর্তা চার দিনের সম্মেলনে যোগ দিয়েছেন। এখানে প্রবীণ ও তরুণ গবেষকরা তাঁদের গবেষণাপত্র পেশ করছেন। সম্মেলনের সূচনা করেন মুম্বাইয়ের ইন্সটিটিউট অব কেমিক্যাল টেকনোলজির অধ্যাপক পদ্মশ্রী বিজ্ঞানী গণপতি দাদাসাহেব যাদব। তিনি বলেন,কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে নতুন নতুন প্রযুক্তির প্রয়োগ,কিভাবে দূষণ কমানো যায় সেই চ্যালেঞ্জকে সামনে রেখে এবার কেমিক্যাল কংগ্রেসে আমরা আলোচনা করব।
উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জির হেভি ওয়াটার বোর্ডের চেয়ারম্যান ইউ কামাচি মুদালি,অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশানের মেম্বার সেক্রেটারি এ পি মিত্তাল,ইঞ্জিনিয়ার্স সংগঠনের প্রেসিডেন্ট পি দে,প্রাক্তন সংসদ সদস্য লক্ষ্মণ শেঠ,আইওসির বর্তমান একজিকিউটিভ ডিরেক্টর চন্দ্রকান্ত তেওয়ারি,প্রাক্তন একজিকিউটিভ ডিরেক্টর অরুণপ্রসাদ গঙ্গোপাধ্যায় প্রমুখ।হলদিয়া পেট্রকেমের প্ল্যান্ট হেড অশোককুমার ঘোষ সম্মেলনে বলেন,হলদিয়া পেট্রকেম সর্বাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে ন্যাপথা থেকে সস্তার বিদ্যুত তৈরি করছে। এই বিদ্যুতের দাম গ্রিড পাওয়ারের থেকে অনেক সস্তা। পেট্রোকেমের কেমিক্যাল ইঞ্জিনিয়াররা যে নয়া পদ্ধতি উদ্ভাবন করে ন্যাপথা থেকে সস্তার বিদ্যুৎ তৈরি করতে সক্ষম হয়েছেন,তা বিশ্বে প্রথম বলে দাবি করলেন তিনি।
তিনি বলেন,সমস্যা থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্বের প্রতিযোগিতার বাজারে পেট্রকেমকে পলিমার বিক্রি করে টিকে থাকতে প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তিকে কাজে লাগাতে হচ্ছে। এই শিল্পের জন্য প্রচুর বিদ্যুৎ লাগে। বিদ্যুৎ দামী হলে উৎপাদিত পণ্যের দাম বেড়ে যায়। তাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প পথের সাথী। স্বনির্ভর গোষ্ঠির মহিলারা পরিচালনা করছেন ঝা চকচকে এই মটেল গুলো।




No comments:
Post a Comment