জমি নিয়ে বিবাদের জেরে মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছোট ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার থানার পাড়া থানার পশ্চিম দো গাছি গ্রামে।মৃত মহিলার নাম আসমা বিবি(৫৫)।ঘটনায় ছোট ভাইয়ের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত বড় ছেলে আল হামুদ শেখ।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত অভিযুক্ত ছোট ছেলে মুস্তাফা শেখ(৩৫)।সূত্রের খবর,থানার পাড়া থানার পশ্চিম দোগাছি গ্রামের পাগল পাড়া এলাকার বাসিন্দা আসমা বিবির সাথে দীর্ঘ কয়েক মাস ধরে বাড়ির জমি নিয়ে বিবাদ চলছিল ছোট ছেলে মুস্তাফা শেখের।অভিযোগ,রবিবার সকালে সেই সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বচসা শুরু হয় আসমা বিবি ও মুস্তাফা শেখের। বচসা চলাকালীন হঠাৎই মুস্তাফা ধারালো অস্ত্র দিয়ে মা আসমা বিবিকে কোপাতে থাকে।ভাইয়ের হাত থেকে মা কে বাঁচাতে এসে আহত হন বড় ছেলে আলহামুদ শেখও।পরে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় মুস্তাফা।ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আসমা বিবির। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।অভিযুক্তকে খোঁজার তল্লাশি চলছে।

No comments:
Post a Comment