মমতা সব থেকে বড় বানিয়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 December 2017

মমতা সব থেকে বড় বানিয়া


মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায় । মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করে অবিলম্বে রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে শ্বেত পত্র প্রকাশের দাবিও তোলেন তিনি । রাজ্যের কয়লা , বালি ও গরু পাচার নিয়ে তৃনমুল নেতাদের একহাত নেন মুকুল রায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বড় বানিয়া বলেও কটাক্ষ করেন তিনি ।

মেট্রো ডেয়ারির শেয়ার নিলাম নিয়ে মুকুল রায় বলেন নিয়ম বহির্ভূত ভাবে একবার নিলামেই মেট্রো ডেয়ারির ৪৯ শতাংশ শেয়ার মাত্র ৪৭ কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে । এর ঠিক পনেরো দিনের মাথায় ওই ব্যবসায়ী মেট্রো ডেয়ারির ১৭ শতাংশ শেয়ার ১৩৭ কোটি টাকায় বিক্রি করে দেন ।

আরও দেখুন নিচের ভিডিও প্রতিবেদনে

No comments:

Post a Comment

Post Top Ad