পাক নীতি নিয়ে মোদিকে কংগ্রেসের কটাক্ষ: ৫৬ ইঞ্চি ছাতি কোথায়? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 December 2017

পাক নীতি নিয়ে মোদিকে কংগ্রেসের কটাক্ষ: ৫৬ ইঞ্চি ছাতি কোথায়?

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা মনিশ তিওয়ারি

 

পাকিস্তানের পক্ষ থেকে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে কংগ্রেস নেতা মনিশ তিওয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেছেন, "প্রধানমন্ত্রী জবাব দিন, ৫৬ ইঞ্চি বুকের ছাতির কী হল?"
 তিনি বলেন, সাড়ে তিন বছরের সরকারের নীতির ফল ভোগ করতে হচ্ছে দেশের জওয়ানদের নিজেদের জীবন দিয়ে।
মনিশ তিওয়ারি বলেন, ২০১৭ সালে এ পর্যন্ত জম্মু-কাশ্মিরে ৯০০ সন্ত্রাসী হামলা হয়েছে এরমধ্যে ১২০টি হয়েছে সীমান্তে। পাকিস্তানের পক্ষ থেকে অনুপ্রবেশ ও গোলাগুলি চালানো হচ্ছে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, "আপনি অন্যদের দিকে (কংগ্রেসের) আঙুল তুলে যাচ্ছেন কিন্তু আপনার আমলে এসব কী হচ্ছে? কেন ভারতীয় সেনারা নিহত হচ্ছে?"
২০১৪ সাল থেকে ভারতের নীতি ও উদ্দেশ্য ঠিক নেই বলে তিনি অভিযোগ করেন।
মনিশ তিওয়ারি বলেন, "আপনি পাকিস্তানে গিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি দেশবাসীকে বলেননি কেন আপনি সেখানে গিয়েছিলেন। আপনি আইএসআইকে ভারতে এসে তদন্তের আমন্ত্রণ জানিয়েছিলেন কেন? সাড়ে তিন বছর সময় পার হয়ে গেছে এবার সময় এসেছে প্রধানমন্ত্রীকে এবং আপনার সরকারকে এটা স্পষ্ট করতে হবে যে কবে পাক অনুপ্রবেশ বন্ধ হবে? কেননা আপনি দেশবাসীর কাছে এজন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন।"
তিনি বলেন, মোদিজি নিজের শপথ অনুষ্ঠানে নওয়াজ শরীফকে আমন্ত্রণ জানালেন এবং পরে তিনি আচমকা পাকিস্তানে চলে গেলেন। কিন্তু আজ দেশের এ কী অবস্থা! এই সরকারের কোনো পররাষ্ট্র নীতিই নেই বলেও কংগ্রেস নেতা মনিশ তিওয়ারি মন্তব্য করেছেন।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের তথ্য সূত্রে প্রকাশ, চলতি বছরে অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান ৭২৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
অন্যদিকে, পাক পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র মুহাম্মদ ফায়সালের দাবি, চলতি বছরে ভারত এ পর্যন্ত এক হাজার তিনশ’রও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad