বাসের ধাক্কায় মৃত বাইকার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 December 2017

বাসের ধাক্কায় মৃত বাইকার



বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহীর। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদে নওদা থানার মধুপুর এলাকার এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে ডাঙাপাড়ার বাসিন্দা ঈদ মহম্মদ সেখ নামে ওই যুবক মোটর বাইকে করে বন্ধু আকাশ সেখকে সঙ্গে নিয়ে বেড়াতে বেরোয়। মধুপুর আমতলা রাজ্য সড়ক পরোতে গেলে বহরমপুর থেকে আমতলা গামী একটি বেসরকারি বাস সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় ঈদ মহম্মদ সেখের। গুরুতর আহত আকাশ সেখকে স্থানীয়দের তৎপরতায় ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। ঘটনার তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad