ব্রেকিং: অবৈধ গ্যাস ভরতে গিয়ে ভস্মীভূত গাড়ি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 December 2017

ব্রেকিং: অবৈধ গ্যাস ভরতে গিয়ে ভস্মীভূত গাড়ি



চাঁদনী: পশ্চিম মেদিনীপুর জেলার  অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠের কাছে মারুতি গাড়িতে অবৈধ গ্যাস ভরার সময়  আগুন ধরে ভস্মীভূত গাড়ি। চাঞ্চল্য ছড়াল এলাকায়। অবৈধ গ্যাস ব্যবসার মালিক হায়দার আলি মল্লিকের বাড়ীতে ঐ গাড়িটি গ্যাস ভরতে আসে মঙ্গলবার সকাল দশটা  নাগাদ, গ্যাস ভরার সময় হঠাৎই আগুন লাগে, আহত হয় হায়দার আলি মল্লিক, তাকে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে, গাড়ির পাশাপাশি হায়দারের বাড়িটিও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। মারুতির চালক পলাতক। শহরের মধ্যে পুলিশের চোখের সামনে এ ধরনের অবৈধ ব্যবসা চলায় আতংকিত শহরবাসী।

No comments:

Post a Comment

Post Top Ad