দিদিকে খুন করল গুণধর ভাই! কারণ জানলে আঁতকে উঠবেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 December 2017

দিদিকে খুন করল গুণধর ভাই! কারণ জানলে আঁতকে উঠবেন




মাত্র দুই কাঠা জমি নিয়ে বিবাদের জেরে দিদিকে খুন করলো গুণধর ভাই।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার থানার পাড়া থানার টুপলা গ্রামের আখড়া পাড়ায়।মৃতের  নাম মনসুরা বিবি। বয়স ২৯।সূত্রের খবর, টুপলার আখড়া পাড়া গ্রামের বাসিন্দা মানসূরা বিবির সঙ্গে পারিবারিক সম্পত্তি দুই কাঠা জমি নিয়ে বিবাদ চলছিল তারই জেঠুর ছেলে সম্পর্কে ভাই ভাসান মন্ডল (২২) এর সাথে।অভিযোগ,বুধবার বিকেলে রাস্তার ধারে বসে রোদ পোহানোর সময় হঠাৎই ভাসান মন্ডল ধারালো অস্ত্র তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মনসুরার মৃত্যু হয়।পরে এলাকাবাসী থানার পাড়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভাসান মন্ডল।তার খোঁজে তল্লাশি শুরু করেছে থানার পাড়া থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad