লাগাতার সদ্যোজাতের মৃত্যুতে যা হল মুর্শিদাবাদে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 December 2017

লাগাতার সদ্যোজাতের মৃত্যুতে যা হল মুর্শিদাবাদে



লাগাতার সদ্যোজাতের মৃত্যুতে ফের চাঞ্চল্য ছড়ালো রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে। পাঁচ দিনে আটটি সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। অস্বাভাবিকভাবে পরপর শিশু মৃত্যুতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা। ঠিক কারণে এই শিশুদের মৃত্যু তা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন। স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েছেন রোগীর আত্মীয় পরিজন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য অপুষ্টি জনিত কারণেই এই সদ্যোজাত শিশুদের মৃত্যু হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad