বালি খাদানের কর্মীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ,ধুন্ধুমার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 29 December 2017

বালি খাদানের কর্মীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ,ধুন্ধুমার



চাঁদনী, পশ্চিম মেদিনীপুর:  পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার রঘুনাথপুর গ্রামে সিলাবতি নদীতে বইধা বালি খাদানের কর্মীদের সঙ্গে গ্রামবাসীদের  মধ্যে সংঘর্ষ। আহত তিন। বালি খাদানের ৪ টি মোটর বাইক ভাংচুর বালি তোলা পকলেংড্স মেসিন ভাঙ্গচুর এলাকায় উত্তেজনা ।গ্রাম বাসীদের অভিযোগ  বৈধখাদান এর জায়গার বাইরেও বালি কেটে নিচ্ছে, ওই খাদানের শ্রমিকরা নদীতে স্নান করতে আসা গ্রামের মহিলাদের কটুক্তি করে। আর আড়াল থেকে মোবাইল কেমেরায় লুকিয়ে স্নান এর ছবি তোলে। নদীর মাঝখান পর্যন্ত মোরাম দিয়ে বাঁধ দিয়ে নদীর গতি পথকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া এই সব অভিযোগ দীর্ঘ দিন ধরে প্রশাসনকে জানিয়ে আসছিলো কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।  এই সব এর প্রতিবাদ বালি খাদানের মালিককে করতে গেলে উল্টে গালিগালাজ হুমকি দিতো গ্রামবাসীদের। এদিন বালির গাড়ির কাঁদায় এলাকার কয়েকজন স্কূল ছাত্র ছাত্রীদের গায়ে গিয়ে পড়লে জামা কাপড় খারাপ হয়ে যায়। এরই প্রতিবাদ করতে গেলে গ্রামবাসী ও বালি খাদান এর কর্মীদের মধ্যে প্রথমে বচসা পরে সংঘর্ষ বাধে।একটি  বাঁশের সেতুতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad