সল্টলেকে বস্তি উচ্ছেদ নিয়ে খন্ডযুদ্ধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 December 2017

সল্টলেকে বস্তি উচ্ছেদ নিয়ে খন্ডযুদ্ধ

ফের সল্টলেকে শুরু হল বস্তি উচ্ছেদ প্রক্রিয়া। মঙ্গলবার রাতে কোনও নোটিশ ছাড়াই উচ্ছেদ ঘিরে উত্তেজনা ছড়ায়। বিধাননগরের দক্ষিন থানায় ব্যাপক ফোর্স আনা হয়। এর পর শুরু হয় উচ্ছেদ। উচ্ছেদ প্রক্রিয়া ঘিরে জনতা পুলিশের মধ্যে বাঁধে একদফা খন্ডযুদ্ধ । বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ শুরু করেছিল। উচ্ছেদ করতে গিয়ে ব্যাপক বাঁধার সম্মুখীন হতে হয় পুলিশের। ছোট বড় একাধিক বুল্ডোজার দিয়ে উচ্ছেদ চলছে। তৃণমূলের নীতি বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ নয় কিন্তু তৃণমূল শাসিত বিধাননগর পুরনিগম বিকল্প ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ করছে। ফলে দলীয় লাইনের বাইরে যাওয়া হচ্ছে কেন তৃনমুলের ভেতরেই উঠছে প্রশ্ন।সূত্রের খবর, সল্টলেকে করুণাময়ীতে আলো নিভিয়ে উচ্ছেদ করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ পিকেট মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয় র‍্যাফ।

No comments:

Post a Comment

Post Top Ad