জমি বিবাদের জেরে খুন যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 December 2017

জমি বিবাদের জেরে খুন যুবক

নদীর পাড় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।  ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে নদীর পাড় থেকে উদ্ধার হয় কালীপদর দেহ। এলাকায় যায় শাসন থানার পুলিশ। কালীপদর দাদা তাপস পাত্র পাঁচজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। দীনেশ মণ্ডল ও গুণধর তরফদার নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গিয়েছে, শাসন থানার বাদা গ্রামের বাসিন্দা ছিলেন কালীপদ পাত্র  বয়স ২৯। স্থানীয় সূত্রে জানা গেছে, মাস চারেক আগে কাকা কোঙালের সঙ্গে জমিজমা নিয়ে গন্ডগোল হয়। শাসন থানায় কালীপদর নামে অভিযোগও দায়ের হয়। এরপর থেকে বেশ কিছুদিন এলাকা ছাড়া ছিলেন। গতকাল সকালে সাইকেলে করে মাছিভাঙায় মাসির বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন কালীপদ। অভিযোগ, মাসির বাড়ি যাওয়ার খবর জানতে পেরে হামলা চালায় কোঙারের লোকজন। সাত থেকে আটজন মিলে তাঁকে রাস্তায় ঘিরে ধরে। মারধর করে এবং ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ওখানেই মৃত্যু হয় কালীপদর। এরপর হামলাকারীরা নৌকা করে কালীপদর দেহ বিদ্যাধরী খাল দিয়ে নিয়ে গিয়ে বোয়ালঘাটা রামেশ্বরপুর নদীতে ফেলে দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad