নদীয়ায় খুন তৃণমূল নেতা। জানা গিয়েছে নদীয়ার হাসখালীতে বোমা মেরে গুলি করে খুন তৃণমূল নেতা অলিবুদ্দিন মন্ডলকে। বয়স ৪২।তৃণমূল নেতা অলিবুদ্দিন মন্ডল শুক্রবার সন্ধ্যায় বড় চুপরিয়া বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন।অভিযোগ,বড় চুপরিয়া ব্রিজের কাছে আনুমানিক সন্ধ্যা ৭ টা নাগাদ হঠাৎই তাকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী।পরিস্থিতি বেগতিক বুঝে প্রাণে বাঁচতে পালানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা অলিবুদ্দিন মন্ডলকে লক্ষ করে কয়েকটি বোমা ছোড়ে।বোমার আঘাতে অলিবুদ্দিন রাস্তায় পড়ে গেলে দুষ্কৃতীরা তাকে লক্ষ করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অলিবুদ্দিন মন্ডলের।দীর্ঘক্ষণ রাস্তায় মৃতদেহ পড়ে থাকার পর কিছু পথচারী দেহ দেখতে পেয়ে হাসখালী থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।এই ঘটনায় গোটা হাসখালী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে তৃণমূলের অভিযোগ,পঞ্চায়েত ভোটের আগে জেলার বিভিন্ন জায়গায় দলীয় দলগঠনকে দুর্বল ও দলীয় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে বিরোধীদল।তদন্তে পুলিশ।
অন্যদিকে তৃণমূলের অভিযোগ,পঞ্চায়েত ভোটের আগে জেলার বিভিন্ন জায়গায় দলীয় দলগঠনকে দুর্বল ও দলীয় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে বিরোধীদল।তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment