পঁচিশ কোটি টাকা মূল্যের বিষাক্ত সাপের বিষ উদ্ধার করলো ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিভাগের একটি বিশেষ দল । গ্রেফতার চার যুবক।
বারুইপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে কল্যাণপুর রোডের উপর একটি বাড়িতে আজ বিকালে ক্রেতা সেজে হানা দেয় ওই বিশেষ দলের সদস্যরা । সঙ্গে ছিল সাদা পোশাকে বারুইপুর থানার কয়েকজন পুলিশও । ওই বাড়ি থেকেই উদ্ধার হয় ছয় যার ভর্তি সাপের বিষ । যার আনুমানিক বাজার মূল্য পঁচিশ কোটি টাকা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে । সাপের বিষ মজুদ করার অপরাধে বাড়ির মালিক অজিতেশ চট্টোপাধ্যায় সহ মোট চার জনকে গ্রেফতার করা হয় । ধৃতরা হল জাকির লস্কর , বাপী লস্কর ও আনারুল লস্কর । এই তিনজনের বাড়ি জয়নগর এর হাসানপুরে। বারুইপুর শহরের একেবারে উপকণ্ঠে এই বিপুল পরিমাণ সাপের বিষ কিভাবে কোথা থেকে এই বাড়িতে মজুত করা হয়েছিল , এই দলের সাথে কোনো আন্তর্জাতিক চোরা চালান দলের যোগাযোগ আছে কিনা বা কোথায় কোথায় এই বিষ বিক্রি করা হত? তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment