চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের মাদ্রাসা থেকে নিখোঁজ ছাত্র। নন্দীগ্রাম২ব্লকের মনোহরপুরের বছর দশেকের কাসিম খাঁন, নন্দীগ্রামের কমলপুর মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে। পরনে ছিল সাদা চোস্তা ও লাল ফতুয়া ।জানা গিয়েছে গত মঙ্গলবার বিকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকেলে ৫টা নাগাদ নামাজ পাঠের পর থেকে দেখা মেলেনি কিশোরের। বাড়িতে খবর দেওয়া হয় মাদ্রাসা পক্ষ থেকে ।
সূত্রের খবর, বাবা ফিরোজ খাঁন পেশায় ইঁট ভাটার শ্রমিক । তাঁর ছেলে কাসিমকে দিন ১৫ আগে একটা মাদ্রাসাতে পড়াশুনার জন্য ভর্তি করে দিয়ে আসে। গত মঙ্গলবার থেকে নিখোঁজ ওই ছাত্র। বিভিন্ন জায়গায় বহু খোঁজা খুঁজির ফলে কোথাও পাওয়া যাইনি। পরে থানায় মিসিং অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তল্লাশি চালাচ্ছে।

No comments:
Post a Comment