বইয়ের বিকল্প স্মার্টফোন নয়:শুভেন্দু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 December 2017

বইয়ের বিকল্প স্মার্টফোন নয়:শুভেন্দু



চাঁদনী,নন্দীগ্রাম:  আধুনিক স্মার্টফোন , ইন্টারনেটে চালু হলেও বইয়ের কোনও বিকল্প নেই ।বই পড়লে মানুষের চিন্তা চেতনার বিকাশ ঘটে।তাই প্রচুর প্রচুর বই পড়ুন আর অজানা বিষয়গুলো সম্পর্কে সমৃদ্ধ হন । বৃহস্পতিবার নন্দীগ্রামের কালিচরণপুর গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধনে এসে মানুষের কাছে এমনই আবেদন জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী । এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক রশ্মি কমল , বিধায়ক ফিরোজা বিবি ,জেলা পরিষদের সহসভাধিপতি শেখ সুফিয়ান ,আবু তাহের প্রমুখ ।অনুষ্ঠান মঞ্চে মন্ত্রী প্রচুর পরিমাণে বিবেকানন্দের বই আর বাণী পড়ার আহ্বান জানান শুভেন্দু ।তিনি বলেন , ধর্ম নিয়ে মাঝেমধ্যে নন্দীগ্রামে উস্কানি দেওয়া হয় । বিবেকানন্দের বাণী পড়লে ধর্ম নিয়ে মানুষের যাবতীয় অসন্তোষ দূর হয়ে যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad