চাঁদনী, পূর্ব মেদিনীপুর:পূর্ব মেদিনীপুরের রামনগর থানার সাহাপুর গ্রামে উদ্ধার ময়াল সাপ। ময়ালসাপ উদ্ধারকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল রামনগর ২ ব্লকের মৈতনার সাহাপুরে। স্থানীয় পঞ্চায়েত সদস্য রজত মন্ডলের বাড়িতে বুধবার রাত থেকেই সাপটির অস্তিত্ব বোঝা যায়। বৃহস্পতিবার সকালে রজতবাবুর পরিবারের লোকেরা ময়ালটিকে দেখে বন দফতরে খবর দেন। কিন্তু বনদপ্তর বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এরপর মৈতনা পঞ্চায়েতের উপপ্রধান তমালতরু দাস মহাপাত্র গিয়ে সাপটিকে একটি বস্তায়পুরে নিয়ে আসেন পঞ্চায়েত অফিসে। সেখানে সাপটিকে দেখার জন্য ভিড় জমান অনেকে। পুনরায় খবর দেওয়া হয় বনদপ্তরে। এরপরেই সাপটিকে উদ্ধারে উদ্যোগী হয় বনদপ্তর। ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির এই সাপটি খাবারের খোঁজে লোকালয় চলে এসেছিল বলে অনুমান বন দফতরের। প্রায় ৫ ফুট লম্বা সাপটিকে প্রাথমিক চিকিৎসার জন্য কাঁথির রেঞ্জ অফিসে রাখা হয়েছে। সুস্থ হলে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান জেলা বনাধিকারিক স্বাগতা দাস।

No comments:
Post a Comment