কলকাতা ডেক্স, ২৯ ডিসেম্বর : এলাকায় বালি সিমেন্ট ইট সামগ্রীর সাপ্লাইয়ের দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে মারামারির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপাড়া থানার ভদ্রকালী এলাকায় ঘটনাটি ঘটেছে। দুই গোষ্ঠীর মধ্যে মারধরের ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি বলে খবর মিলেছে। শাসক দলের ছত্র ছায়ায় থেকে উত্তরপাড়া ভদ্রকালীর একটি ক্লাবের ছেলেরা ওই এলাকায় সিন্ডিকেট রাজ চালায় বলে অভিযোগ। কিছুদিন যাবত সেই জায়গায় ভদ্রকালী মহিলা ক্যাম্পের কয়েকজন ব্যক্তি বালি পাথর সহ ইমারতী দ্রব্য সরবরাহের ব্যবসা শুরু করে বলে খবর। সেই ঘটনাকে ঘিরেই ঘটনার দিন রাতে ক্লাবের ছেলেরা মহিলা ক্যাম্পের ছেলেদের মারধর করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। একটি গাড়িকে বাজেয়াপ্ত করা হয়েছে।

No comments:
Post a Comment