নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের দুই বিশিষ্ট জন উদার আকাশ ভারত বাংলাদেশ মৈত্রী সম্মাননার জন্য মনোনিত হয়েছিলেন। কিন্তু ভিসা জটিলতায় সময়মত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তারপর ভিসা নিয়ে তারা এলেন এবং কলকাতার বদলে উদার আকাশের কর্ণধার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফারুক আহমেদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ে।
আমন্ত্রিতরা হলেন বাংলাদেশের বিশিষ্ট কবি,বিজ্ঞানবাদের দার্শনিক ও বিজ্ঞান কাব্যতত্ত্বের উপস্থাপক এবং বিজ্ঞান কবিতা আন্দোলনের সভাপতি হাসনাইন সাজ্জাদী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশনের সভাপতি এবং বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক ঐক্যজোট এর সাধারন সম্পাদক, কবি ও উপন্যাসিক শাহ আলম চুন্নু। শুক্রবার বিকালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রাক্তন ডিন এবং শরীর বিদ্যা বিভাগের বর্তমান অধ্যাপক গৌতম পালের হাত থেকে তার বিজ্ঞানাগারের চেম্বার থেকে উল্লেখিতরা আজ সম্মাননা, উত্তরীয় ও পুষ্পস্তবক গ্রহন করেন। এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনায় বিজ্ঞান চর্চা বৃদ্ধি, মৈত্রীর পরিবেশ রক্ষা ও সম্প্রীতি বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

No comments:
Post a Comment