ভারতীয় পতাকা নিয়ে ২৩ বছরের গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 26 January 2018

ভারতীয় পতাকা নিয়ে ২৩ বছরের গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য



জয়ন্ত সাহা, আসানসোল: বিশ্বকে পতাকার ধারণাটাই দিয়েছে ভারতবর্ষ৷এটা ভারতীয় হিসাবে আমাদের সাংস্কৃতিক বিজয়৷দাবি করলেন ৮৬বছরের তরুণ কালি শঙ্কর ভট্টাচার্য৷২০১০এ নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা শেষ করে তৎকালীন রাজ্যপাল এম কে নারায়ণের হাতে সম্মানিত হন৷ওই বছরই তার গবেষণার জন্যে এসিয়াটিক স্যোসাইটির থেকে সম্মাণিত করা হয় তাকে৷কালি শঙ্কর বাবুর গবেষণায় ১৬বার জাতীয় পতাকা পরিবর্তনের কথা জানা যায়৷
তিনি বলেন সর্বশেষ জাতীয় পতাকার পরিবর্তনের প্রস্তাব ওঠে ১৯৪৭এর ২২ শে জুলাই এবং তা গৃহীত হয়ে আজকের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা৷ছোটো থেকেই বিপ্লবী ভাবধারায় মানুষ তিনি৷দাদু সতীশচন্দ্র পাকড়াশি ও জেঠু পরেশ নাথ ভট্টাচার্য ছিলেন তৎকালীন অনুশীলন সমিতির নেতা৷বাবাকে সপ্তম শ্রেণিতে হারানোর পর তার ব্যক্তিগত সংগ্রহের নমুনা দেখে পতাকার গবেষণায় উদ্বুদ্ধ হন কালি শঙ্কর বাবু!দীর্ঘ ২৩বছর গবেষণা করেন তিনি৷

No comments:

Post a Comment

Post Top Ad