স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ ৬৯ তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো বীরভূমের রামপুরহাটে । রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে কুচকাওয়াজ সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই দিনটি পালন করা হয় । পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক সুপ্রিয় দাস । উপস্থিত ছিলেন রাজ্য কৃষি আশিস ব্যানার্জী এসডিপিও মিঠুন কুমার দে ।
অন্যদিকে ৭ই এপ্রিল২০১৭তে পঃবর্ধমান জেলা ও জেলা সদর শহর আসানসোল ঘোষিত হওয়ার পর ২০১৮তে প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপনে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করলেন জেলা শাসক শশাঙ্ক শেঠ্ঠি৷অনুষ্ঠান উদযাপিত হয় আসানসোলের পোলো গ্রাউণ্ডে৷সুসজ্জিত ট্যাবলো,এনসিসি,আর্ম পুলিস,আবগারি দপ্তর ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী কুচকাওয়াজে অংশ গ্রহন করে৷
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হল ৬৯ প্রজাতন্ত্র দিবস পূর্ব মেদিনীপুর জেলা পুলিস ও জেলা প্রসাসনের উদ্যোগে। উপস্থিত ছিলেন জেলাশাসক রোস্মি কোমল পুলিস সুপার ভী সলেমান সহ জেলার সমস্ত আধিকারিক সহ বিভিন্ন স্কুল কলেজ ছাত্র ছাত্রী এলাকার গুনীজন। বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন।


No comments:
Post a Comment