' বিক্ষোভকে কাজে লাগিয়ে পরমাণু সমঝোতা ধ্বংস করতে চায় আমেরিকা ' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 January 2018

' বিক্ষোভকে কাজে লাগিয়ে পরমাণু সমঝোতা ধ্বংস করতে চায় আমেরিকা '

 জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিল নেবেনজিয়া


'বিক্ষোভকে কাজে লাগিয়ে পরমাণু সমঝোতা ধ্বংস করতে চায় আমেরিকা'
ইরানে সাম্প্রতিক ইস্যুতে আমেরিকার অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আন্তর্জাতিক পরমাণু সমঝোতা বানচাল করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিল নেবেনজিয়া। ইরানে সাম্প্রতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন ওই বৈঠকের উদ্যোগ নিয়েছিল বলে ওয়াশিংটন যে দাবি করছে তা নাকচ করে দিয়েছেন তিনি।

গতকাল (শুক্রবার) মার্কিন চাপের মুখে ইরানে কিছু পণ্যের দাম বাড়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের ব্যাপারে অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে নেবেনজিয়া বলেন, "আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কিভাবে প্রভাবিত করার চেষ্টা করছে তা আমরা আবার প্রত্যক্ষ করলাম।"

তিনি বলেন, "বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার কাজে নিয়োজিত জাতিসংঘের ভুমিকাকে অগ্রাহ্য করে আসছে মার্কিন প্রশাসন। প্রত্যেকেই জানে যে আজকের বিশেষ বৈঠক সম্পূর্ণভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চেতনার বিরোধী। নিরাপত্তা পরিষদকে নিজের স্বার্থে অপব্যাবহার করার  চেষ্টা করছে ওয়াশিংটন।"

তিনি বলেন, "সমস্যা হচ্ছে, ইরানের ব্যাপারে কিছু দেশের অ্যালার্জি রয়েছে এবং তাদের এ আচরণ ইরানের ব্যাপারের একটি স্বচ্ছ ধারণা পেতে অন্যের জন্য সমস্যা সৃষ্টি করছে।" এমনকি কিছু দেশ ইরানের ব্যাপারে ঘোরের মধ্যে আছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, দেশটির আভ্যন্তরীণ বিষয় নাক গলানোর অধিকার অন্য কারো নেই। ইরানের সমস্যা সমাধানের জন্য ইরানকেই সুযোগ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad