হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দিতে তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই আটকে যাচ্ছে তবে তাদের নাগরিকত্বের অধিকার দেবেই বিজেপি।পাশাপাশি যারা রেশন কার্ড, বিপিএল কার্ড, আধার কার্ড পায়নি তাদের সকলকে সব দেওয়া হবে। এমনটাই জানান বিজেপির একমাত্র তারকা মুখ তথা দাপুটে নেতা জয় বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, গরীবের কষ্টের টাকা তৃণমূল নিয়ে নিয়েছে তার ফল কোনোদিন ভালো হবে না, জয়বাবু এর প্রতিবাদ করে বলেন, 'পাপ বাপকেও ছাড়ে না'।আজকাল স্কুল, কলেজে ভর্তি হতে গেলেও টাকা লাগে, টাকা ছাড়া ভর্তি হতে পারে না।এছাড়াও তৃণমূল গুন্ডাবাহিনী, পুলিশ কিনে রেখেছে। নাম না করেও মমতা বন্দ্যোপাধ্যায়কেই যে একহাত নিয়েছেন তা স্পষ্টই বোঝা যায় জয় ব্যানার্জীর বক্তব্যে। তিনি বলেন, বিজেপি ১৯ টি জেলাতে জিতেছে, যা এখনও পর্যন্ত রেকর্ডে। তাঁর দৃঢ় বিশ্বাস আগামী ত্রিপুরাতে বিজেপি জিতবে।
জয় বলেন,তৃণমূল হল লোভী দল। তৃণমূলের দুর্নীতির শেষ নেই। তারা রাতে নয় দিনে দুপুরে ডাকাতি করে। তৃণমূল গুন্ডাগিরি থেকে শুরু করে সন্ত্রাসবাহিনী নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে পড়েছে। তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গ ধর্ষণে এখন শিরোনামে। যেখানে বিহার এক নম্বরে ছিল।পশ্চিমবঙ্গ ধর্ষণে এক নম্বর।তাই বাইরের সব অভিনন্দন জানায়। যেখানে বিহার ছিল টপে। তিনি বলেন, তৃণমূল এখন কে কত দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তা নিজেরাও জানেন না।পাশাপাশি জয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের বিজেপিতে যোগ দিতে আহ্বান জানান, তিনি বলেন একমাত্র বিজেপি পার্টিই হল ত্যাগের পার্টি। যার মধ্যে কোনো খাদ নেই। এতদিন মানুষ বড় আশা নিয়ে তৃণমূলকে এনেছিল কিন্ত আনার পর দেখল সব ফ্যাকাসে হয়ে গেছে। তাই এবার দরকার বিজেপিকে। একমাত্র বিজেপি পারবে সব সমস্যা সমাধান করতে।

No comments:
Post a Comment