এ এক অন্য অনুব্রত মন্ডল!দেখুন তাঁকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 January 2018

এ এক অন্য অনুব্রত মন্ডল!দেখুন তাঁকে


স্নেহা চক্রবরতী,বীরভূমঃ  অনুব্রত মন্ডল। যাঁর বক্তব্য মানেই বিরোধিদের তীব্র ভাষায় হুমকি। নেতাকে চড়া মেজাজেই সবসময় দেখতে অভ্যস্ত শুধু দলের কর্মীরাই নয়, সাধারন মানুষও। সেই অনুব্রত মন্ডলকেই রবিবার সম্পুর্ন অন্য মেজাজে দেখলেন সকলে। ব্রাহ্মন সম্মেলন, সংখ্যালঘু সম্মেলনের পর রবিবার  সাঁইথিয়ার কলেজ মাঠে  অনুব্রত মন্ডলের নির্দেশেই  আদিবাসী সম্মেলনের আয়োজন করে তৃনমুল কংগ্রেস। এদিনের সভায় এক থেকে দেড় মিনিট বক্তব্য রাখলেন অনুব্রত। বিরোধিদের উদ্দেশ্যে কোন হুংকার নয়। দলের নেতাদেরও বকাবকি নয়।  সম্পুর্ন  অন্য মুডে অনুব্রত।

 সংক্ষিপ্ত বক্তব্য রাখার পরই আদিবাসী গানের তালে তালে হাততালি দিতে শুরু করলেন। কখন বসে কখনও বার নিজে উঠে দাঁড়ালেন। বাকি নেতা নেত্রীদেরও দাঁড়াতে বললেন। তারপর গানের সুরে তাল মেলালেন হাত তালি দিয়ে। কখন আবার আঙুল দেখিয়ে গান গাইতে বললেন। অনুব্রতকে ভিন্ন মেজাজে দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতেও বেশ কিছুক্ষন সময় নিলেন দলের কর্মী সমর্থকরা। আর যখন ধাতস্ত হলেন তাঁরা। তখন তৃনমুল নেতাদের একটাই বক্তব্য, এরই মান অনুব্রত। কখন নরম কখন গরম।

No comments:

Post a Comment

Post Top Ad