পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে কাজ করার শপথ নিলেন আগত শতাধিক পুরুষ মহিলা।
রবিবার বারাসতের কাজিপাড়া এলাকার এক বাগান বাড়িতে বিজেপির বস্তি উন্নয়ন সেলের মিলন উৎসব পালন করে। এই অনুষ্ঠানে বিজেপির রাজ্য ও সাংগঠনিক নেতা জয় বন্দ্যোপাধ্যায় এবং রাজকমল পাঠক ছাড়াও বারাসত জেলার সহ সম্পাদক শংকর চট্টোপাধ্যায় এবং বস্তি উন্নয়ন সেলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কখনও রহিম কখনও রাম, তৃণমূল কার নাম নেবে কাকে ডাকবে তাই ঠিক করতে পারছে না।আগে তৃণমূল রহিম রহিম করত এখন রাম রাম করছে। কারণ তারা বুঝতে পারছে রহিম নাম নিলে শুধু চলবে না। কিন্ত রাম তো পুরোনো নেয় না, রাম তো বিজেপির। তাই 'জয় শ্রী রাম' বিজেপির মূল মন্ত্র। রাম রহিম নিয়ে এমনটাই বললেন টলিউড জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।
শনিবার মধ্যমগ্রামে সিভিক ভলেন্টিয়ারের কান্ড নিয়ে বলেন, সিভিক ভলান্টিয়াররা দিনের পর দিন ধরে তোলা তুলছে ফলে সাধারণ মানুষ নাজেহাল হতে হচ্ছে যার মূলে শাসকদল।এনিয়ে বিজেপি অনেকবার অনেক কথা বলেছে। বিজেপি যে ঠিক তার প্রমাণ সিভিক ভলেন্টিয়ারের মারে বাইক আরোহীর মৃত্যুর ঘটনাতে প্রমাণিত।
পাশাপাশি জয় বন্দ্যোপাধ্যায় আফরাজুলের প্রসঙ্গ টেনে বলেন, রাজস্থানে যেহেতু আফরাজুল মারা গিয়েছিল তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা শুরু করেছিলেন তাতে পরিষ্কার যেহেতু রাজস্থানে বিজেপি রাজ তাই তাঁর মাথায় বাজ পড়েছে।কিন্ত বাসন্তীতে গুলিবিদ্ধ হয়ে এক শিশু যে মায়ের সামনে মারা গেল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু যায় আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তা ফিরেও দেখে না। এতেই পরিষ্কার কে কি চায়!

No comments:
Post a Comment