পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর গ্রেফতার হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়৷ শিলিগুড়িতে ৮ বছরের নাবালিকাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার পথে নামে বিজেপি মহিলা মোর্চা৷
মুরলীধর সেন লেনের কার্যালয় থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে তারা৷ প্রতিবাদ মিছিলে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করে বিজেপি মহিলা মোর্চা৷ এছাড়াও তাদের অভিযোগ, ধর্ষণের পরই খুন করা হয়েছে ওই নাবালিকাকে৷
মিছিল শেষে পথ অবরোধ করতে গেলেই বাধা দেয় পুলিশ৷ প্রথমে বিজেপি মহিলা মোর্চার কর্মীদের সঙ্গে পুলিশের বচসা হয়৷ কিন্তু ক্রমে সেই বচসা পরিণত হয় ধস্তাধস্তিতে৷ ঘটনাস্থল থেকে বিজেপী মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় ও আরও কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
সূত্র কলকাতা ২৪x৭


No comments:
Post a Comment