গৃহবধূর রহস্য মৃত্যু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 29 January 2018

গৃহবধূর রহস্য মৃত্যু

দক্ষিণ ২৪ পরগনা :- বাপের বাড়ি থেকে চাহিদা মতো টাকা আনতে না পারায় এক গৃহবধূকে বেধড়ক মারধোর শশুর বাড়ির লোকজনের আর তাতেই মৃত্যু হল তার । মৃতার নাম হাচিনা বিবি । ঘটনাটি ঘটেছে উস্তি থানার সংগ্রামপুরের গাজীপাড়ায় । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা ।
    ডায়মন্ডহারবার থানার দ্বারপাতরা গ্রামের হাচিনার সাথে বছর চারেক আগে বিয়ে হয় উস্তি থানার অন্তর্গত সংগ্রামপুর গাজীপাড়ার যুবক পেশায় দর্জি আমিরুল হালদার এর সাথে । বিয়ের পর থেকে বার বার বাপের বাড়ি থেকে মোটা অংকের টাকা আনার জন্য হাচিনাকে চাপ সৃষ্টি করা হতো । এর আগে পঞ্চাশ হাজার টাকা এনেও দেয় । কয়েকদিন আগে আবার পনেরো হাজার টাকার জন্য জোরাজুরি করা হয় । টাকা আনতে না পারায় রবিবার রাতে হাচিনাকে বেধড়ক মারধোর করে শশুর , শাশুরি , স্বামী ও দুই ননদ । বেধড়ক মারধরের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । দীর্ঘ সময় পর ঘটনার খবর পেয়ে বাপের বাড়ির লোকজন আসে । খবর দেওয়া হয় পুলিশে । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । ঘটনার পর থেকে যদিও পলাতক অভিযুক্তরা ।

No comments:

Post a Comment

Post Top Ad