ক্যানিং থেকে উদ্ধার অস্ত্র, মোবাইল,কার্তুজ! ধৃত ৩ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 January 2018

ক্যানিং থেকে উদ্ধার অস্ত্র, মোবাইল,কার্তুজ! ধৃত ৩



মৃন্ময় নস্কর,ক্যানিং:  ক্যানিং থেকে উদ্ধার অস্ত্র, কার্তুজ, মোবাইল। গ্রেফতার করা হয় তিনজন দুষ্কৃতীকে। জানা গিয়েছে, ক্যানিং থানা ও গোয়েন্দা বিভাগের (এসইউজি) যৌথ উদ্যোগে সোমবার রাতে তিন কুখ্যাত দুষ্কৃতীদের গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ।

 ধৃতরা হল প্রভাকর মন্ডল, বয়স ২৮, পিন্টু মন্ডল(২৬),শেখর মন্ডল(২৮)।অভিযুক্তরা বাসন্তী থানার অন্তর্গত সোনাখালির বাসিন্দা।

ধৃতদের থেকে উদ্ধার করা হয় ২৬৪ আরডিএস, ১২ বোর এবং ৫০ আরডিএস ৮এমএম লাইভ অ্যামুনিশন। তিন দুষ্কৃতীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার অভিযুক্তদের আদালতে হাজির করা হবে। তদন্তে ক্যানিং থানার পুলিশ। 

No comments:

Post a Comment

Post Top Ad