বিরাটি মোড়ে গাড়ি দুর্ঘটনা,গুরুতর আহত ৪ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 January 2018

বিরাটি মোড়ে গাড়ি দুর্ঘটনা,গুরুতর আহত ৪



দমদম এয়ারপোর্ট সংলগ্ন বিরাটি এলাকায় বিরাটি মোড়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। গুরুতর আহত চারজন। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১টা ৩০ নাগাদ একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বলেরো গাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেষারেষির ফলেই এই দুর্ঘটনা। বলেরো ও পিক আপ ভ্যান দুই গাড়িই পাল্টি খায়। বলেরো গাড়িতে থাকা ৭ জনকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার ফলে এয়ারপোর্টের রাস্তায় যানযটের সৃষ্টি হয়। পরে এয়ারপোর্ট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

No comments:

Post a Comment

Post Top Ad