ভাদুতলা স্টেশনে বিক্ষোভ তৃণমূলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 January 2018

ভাদুতলা স্টেশনে বিক্ষোভ তৃণমূলের


২০০৯ সালে তৎকালীন ভারতবর্ষের রেলমন্ত্রী এবং বর্তমান বাংলার মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভাদুতলা সহ ওই এলাকার মানুষের দাবি কে সম্মান জানিয়ে ভাদুতলাতে জঙ্গলমহল রেলওয়ে  হল্ট স্টেশন এর  সূচনা করেন। এলাকাবাসী দের অভিযোগ
মমতা বন্দোপাধ্যায়ের পর আর এই হল্ট স্টেশন কে উন্নতকরণের  কোনো চেষ্টাই করেননি রেল দপ্তর। কেবলমাত্র সারাদিনে দুটি ট্রেন এখানে স্টপেজ দেয়। তার মধ্যে একটি লোকাল ও একটি দুরপাল্লার ট্রেন। অফিস টাইমে বা সকাল থেকে দাঁড়াই না কোন ট্রেন। সম্প্রতি দুটি ট্রেন দেওয়া আছে, যেগুলি রাতে দাঁড়ায়। এলাকাবাসীরা বারবার রেল দফতর এ আবেদন করলেও কোন সুরাহা হয়নি। অন্যদিকে যাত্রী কম হওয়ার অজুহাত তুলে আজ এই হল্ট স্টেশন কে বন্ধ করে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে বর্তমান সরকারের রেল মন্ত্রক। এরই বিরুদ্ধে আজ ভাদুতলা স্টেশন এ বিহ্মোভ দেখাল তৃণমূল। হাজির ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি রমা গিরি, সন্দীপ সিংহ, কাঞ্চন চক্রবর্ত্তী প্রমুখ। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন এ যাওয়ার হুমকি দেন এলাকাবাসীরা।

No comments:

Post a Comment

Post Top Ad