মিঁনাখার ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের শিরোপা আজাদ ক্লাবের গলায় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 January 2018

মিঁনাখার ফুটবল ও ভলিবল টুর্নামেন্টের শিরোপা আজাদ ক্লাবের গলায়


 নিজস্ব সংবাদদাতা : মিনাখা থানার আয়োজনে সুন্দরবন কাপের ফাইনাল শেষ হয় গত কিছুদিন আগেই, সেখানে আটটি দলের মধ্যে চারটি ছেলেদের ও চারটি মেয়েদের দল অংশগ্রহণ করেছিল।
   এদের মধ্যে পুরুষ বিভাগে ফাইনালে পৌঁছায় মিনাখার শিমূল দহ আজাদ ক্লাব ও চাপালি ফুলবাড়ি আদিবাসী সংঘ । সেই খেলায় ফুলবাড়ি আদিবাসী সংঘকে পরাজিত করে শিমুলদহ আজাদ ক্লাব। অন্যদিকে মহিলা বিভাগের খেলায় ফাইনালে আসে শিমুলদহ আজাদ ক্লাব ও বামনপুকুর ইয়ুথ কেয়ার। এদের মধ্যেও জয়ী হয় আজাদ ক্লাব। অন্যদিকে মিনাখা থানার উদ্যোগে আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে আয়োজিত হয় ভলিবল প্রতিযোগিতা, সেখানেও শেরার শিরোপা ছিনিয়ে নেয় মিনাখা পঞ্চায়েতের আজাদ ক্লাব। আজাদ ক্লাবের পক্ষ থেকে কালাম মল্লিক বলেন প্রশাসনের এহেন ক্রিয়া প্রতিযোগিতাকে সাধুবাদ জানায় এলাকাবাসী। শহরের বাইরে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে নয়া উদ্যাম ফিরিয়ে আনার একটি ভালো উপলক্ষ খেলাধুলা।

No comments:

Post a Comment

Post Top Ad