মৃন্ময় নস্কর,ভাঙড়: ফের উত্তপ্ত ভাঙড়। জমি জীবিকা পরিবেশ রক্ষা কমিটি বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভাঙ্গড়ে । চলল বোমা বাজি ,গুলি ,ভাঙচুর। অভিযোগ, নতুন করে হারয়া রোড অবরোধে সামিল হল জমি জীবিকা পরিবেশ রক্ষা কমিটি, চেয়ার ভেঙ্গে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে । নতুন হাট ,পদ্মপুকুর ,খামার আইদ , গাজি পুরে অবরোধ করে দেওয়া হল মঙ্গলবার সন্ধেতে । রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় । ভাঙরের নতুন হাটে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ৭ ডিসেম্বার এক সভার আয়োজন করা হয়েছে। যা অনন্ত পুরে মন্ত্রী রেজ্জাক মোল্লা সভা করে জানিয়েছিলেন সভা করে হবে নতুন হাটে ,মাছি ভাঙা , খামার আইদে ।
একই সাথে জমি জিবিকা পরিবেশ রক্ষা কমিটি ৪ ডিসেম্বার ভাঙরের ঢিপ ধিপা বাজারে সভার আয়োজন করেছিল ,আর এই সভার ঠিক আগেই নতুন করে উত্তপ্ত হল ভাঙ্গড় । জমি জীবিকা পরিবেশ রক্ষা কমিটির মির্জা হাসান জানায় ,মঙ্গল বার বিকালে শ্যাম নগর মোড়ে তৃনমূল কংগ্রেস ১৫০ বাইক আর বড় গাড়ি নিয়ে এসে জমায়েত হয় , অস্ত্র উঁচিয়ে বাইক র্যালি করে তারা। ফলে আরাবুল ,কাইজার নান্নু হোসেনের গুণ্ডা বাহিনীও ছিল। নতুন হাটে আসার মুখে ব্যাপক বোমা বাজি করে ,গুলি চালায় ,মিদ্যে পাড়ায় ঢুকে ৭-৮ টি বাড়ির টালির চাল ভেঙে দেয় , নতুন হাটে দলিয় অফিস ভাঙচুর করে চেয়ার ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় তৃনমূলের গুন্ডা বাহিনি । গ্রাম বাসিদের ভয় দেখাতে বোমা ফেলা হয় ,শূন্যে গুলি চালনা হয় । আমাদের সভা বান চাল করার জন্য এটা করা হয় । এদিকে তৃনমূল কংগ্রেসের কাইজার আহমেদ ,নান্নু হাসান জানিয়েছেন , ৭ ডিসেম্বারের নতুন হাটে সভার জন্য আমরা বাইক ,গাড়ি নিয়ে যাচ্ছিলাম ,ওরা মিদ্যে পাড়াতে আমাদের আটকে বোমা বাজি করে গুলি চালায় ,আমাদের দুই জন দিব্যেন্দু মণ্ডল ,সুদীপ্ত প্রামানিককে আটকে রাখা হয়েছে ,বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে । এমনকি পোলের হাট পঞ্চায়েত এর উপপ্রধানের বাড়িতেও হামলা চালানো হয়েছে অলীকের নির্দেশে । নতুন করে উত্তেজনা ও অবরোধ হওয়ায় আতঙ্কে ভাঙড়বাসী।

No comments:
Post a Comment