তথ্যপ্রযুক্তি ধারায় কড়া আইনের পথে বাংলাদেশ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 January 2018

তথ্যপ্রযুক্তি ধারায় কড়া আইনের পথে বাংলাদেশ






তথ্যপ্রযুক্তি ধারায় কড়া আইনের পথে বাংলাদেশ
সামাজিক মাধ্যমে হিংসা সম্মান হানি ঠেকাতে
তথ্যপ্রযুক্তি ধারায় কড়া আইনের পথে বাংলাদেশ। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ধর্মীয় উস্কানি মূলক পোষ্ট করা হয়। এমনকি বিভিন্ন সময়ে উদ্দেশ্য মুলক ভাবে যে ব্যক্তিকে হেও প্রতিপন্ন করা হয়। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমের পোষ্ট ঘিরে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে বাংলাদেশে। শেখ হাসিনা সরকার সোমবার বাংলাদেশের জাতীয় সংসদে এ সংক্রান্ত খসড়া বিল পেশ করেছে। যা পাশ হলে আইনে পরিনত হবে।
ওয়েব সাইট ও সামাজিক মাধ্যমে  কোনও ব্যক্তির মানহানি করলে ৩ বছরের জেল, ৫ লাখ টাকা জরিমানা। ওয়েব সাইট হ্যাক করে ক্ষতি করলে ১৪ বছরের জেল হবে হ্যাকারের।
নতুন এই  অাইনটি পাশ হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বর্তমান ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৬২ ধারা গুলি বাতিল হবে।বর্তমান আইনের ১৭, ১৯, ২১, ২২, ২৩, ২৪, ২৬, ২৭, ২৮, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪ ধারাগুলো অজামিন যোগ্য।
ওয়েব সাইটে, সামাজিক মাধ্যমে ধর্মীয় মূল্যবোধে অাঘাত করলে ১০ বছরের জেল, ২০ লাখ টাকা জরিমানা হবে।
এমনকি ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধ ও  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিষয়ে ডিজিটাল মাধ্যমে মিথ্যা, অসত্য অপপ্রচার করলে ১৪ বছরের জেল ও ১ কোটি টাকা জরিমানা হবে । হ্যাকিং এর শান্তি ৭ বছরের বিধান রেখে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ মন্ত্রী পরিষদ।
পাশাপাশি এদিন সংসদে সংরক্ষিত নারী সাংসদের মেয়াদ অারো ২৫ বছর বাড়ানোর প্রস্তাব করে সংবিধানের সপ্তদশ সংশোধনীর প্রস্তাবের অনুমোদন দিয়েছে শেখ হাসিনা সরকারের মন্ত্রীসভা। এমনকি একাদশ সংসদের প্রথম অধিবেশন থেকে ২৫ বছর হিসেবে ২০৪৪ সাল পর্যন্ত সংরক্ষিত নারী সাংসদদের মেয়াদ বাড়ানো হয়েছে ।

No comments:

Post a Comment

Post Top Ad