মুখ্যমন্ত্রীর পাশে সিপিএমের দালালরা আছেন দাবি বিজেপি নেতার। ভাতার বিধানসভা কেন্দ্রের ভাতার বাজারে বিজেপির জনসভায় দাঁড়িয়ে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় গায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন ও রেজ্জাক মোল্লাকে নজিরবিহীন ভাবে সিপিএমের চামচা ও দালাল বলে কটাক্ষ করেন। জয় রেজ্জাক মোল্লার নাম নিলেও ইন্দ্রনীল সেনের নাম না করে আক্রমণ করেন।
কেন্দ্র রাজ্যকে সাহায্য করে বলেই গৃহহীন ঋণ এবং বাড়ি প্রকল্পে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে এক নম্বর হয়েছে। অথচ মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র টাকা দেয়নি।
বাস ডুবে যাওয়া নিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর পাশে থাকা গায়ক যবে থেকে সেভ ড্রাইভ সেফ লাইফ গান গাইছে তবে থেকেই দূর্ঘটনা বেড়েছে। মুখ্যমন্ত্রীর চারপাশে যারা আছে তারা সবাই সিপিএমের দালাল ছিল। রেজ্জাক মোল্লারা তাই ভাঙড়কে অশান্ত করে রেখেছে।মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এক গায়ক ঘোরাঘুরি করেন। তিনি আবার মন্ত্রীও। তিনি একসময় সিপিএমের দালাল ছিলেন।
উপ নির্বাচন প্রসঙ্গে বিজেপি নেতা জয় বলেন, ছয় বছরে যদি এত উন্নয়ন করে থাকে তাহলে ভোটে জিততে ভয় দেখানো, মারধর, বোমা মারতে হচ্ছে কেন।

No comments:
Post a Comment