মৃন্ময় নস্কর, বারুইপুর: বারুইপুরে দুধ নই এলাকায় দমদম জেলের জেলারের বাড়িতে দুঃসাহসিক চুরি।জেলার অঞ্জন চ্যাটার্জির এই বাড়িতে তার ভগ্নী ও ভগ্নীপতি থাকে,তারা রবিবার কেউ বাড়িতে ছিল না।অভিযোগ,দুষ্কৃতিরা ঘরের গ্রিলের গেট ভেঙে ভেতরে ঢুকে দরজা ভেঙে আলমারি সহ লকার, শ কেশ ভেঙে ঘ রে লুঠ পাট চালিয়ে আড়াই থেকে তিন লক্ষ টাকার গয়না সহ টাকা নিয়ে পালায়।ঘটনায় আতঙ্কিত পরিবার,সম বার সকালে এসে তারা জানতে পারে।বারুইপুর থানায় খবর দেওয়া হয়, পুলিশ এসে তদন্ত করছে।বারুইপুরে একের পরে এক চুরি ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।
No comments:
Post a Comment