অমানবিকতা: চোরকে ধরে বেধড়ক মারধর! তারপর যা হল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 29 January 2018

অমানবিকতা: চোরকে ধরে বেধড়ক মারধর! তারপর যা হল




নিজস্ব প্রতিনিধি,হাবড়া:  ডাব সহ ভ্য্যান নিয়ে পালানোর সময় চোরকে ধরে দড়ি দিয়ে হাত পা বেধে নির্মম ভাবে মারধর। ফের এক বার উঠে আসলো অমানবিক ছবি।ঘটনাটি হাবড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের হাটথুবা বনবনিয়া বাইপাস এলাকার ঘটনা। স্থানীয় সুত্রে জানা যায় হাবড়া শহর এলাকা থেকে একটি ডাব সহ ভ্যান চুরি হয়ে যায়।  তারপরে ভ্যান চালক সমস্ত জাগায় খুজতে খুজতে রবিবার  বিকেলে হাটথুবা বনবনিয়া রোডে চোরকে হাতে নাতে ধরে ফেলে। সেই সময় উত্তেজিত মানুষ চোরকে ডাব পারার দড়ি দিয়ে হাত পা বেধে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। পরে হাবড়া থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত  কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।    ওয়ার্ডের জনপ্রতি নিধি শান্তা ভট্টাচার্য জানান এই ধরনের ঘটনায় আইনকে হাতে তুলে নেওয়াটা ঠিক নয়। প্রশাসনকে খবর দিলে তারা তাদের মতো ব্যবস্থা নিত। জনতার মারধরে অভিযুক্ত  মারা যেতেও পারতো তাহলে এই দায়ভারকে নেবে এমনটাই দাবী করেন তিনি।

সোমবার অভিযুক্তকে বারাসত আদালতে পাঠানো হয়েছে। ।

No comments:

Post a Comment

Post Top Ad