মৃন্ময় নস্কর,দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং থানার পুলিশ ও এসওজি এর যৌথ উদ্যোগে গ্রেফতার বাসন্তী কান্ডে তিন অভিযুক্ত। উদ্ধার করা হয়েছে ৪টে সিঙ্গল ব্যারেল পাইপগান সহ তিনটি মোবাইল ও নগদ ৬৫২০ টাকা।জানা গিয়েছে, গোপ সূত্রে খবর পেয়ে ক্যানিং স্টেশনে ট্রেন থেকে নামার সময় ওই তিন অভিযুক্তদের ঘিরে তল্লাশি চালায় পুলিশ। তাদের হাতে থাকা ব্রিফকেস থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ। গোপনসূত্রে খবর, বাসন্তী কান্ডে ওই দুষ্কৃতীরাই হামলা চালায়। দক্ষিন ২৪ পরগণায় একের পর এক দুষ্কৃতী অস্ত্র সহ গ্রেফতার নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে।জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ধৃতরা হল মোজাফফর লস্কর, বয়স ৪৫,সালাম মোল্লা, বয়স ২৪,হাসেম মোল্লা বয়স ৩৪।অভিযুক্তরা বাসন্তী ও গোসাবা থানা এলাকার বাসিন্দা। ধৃতদের বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হবে।

No comments:
Post a Comment