নিজস্ব প্রতিনিধি,বনগাঁ:কাজ না করে ছেলে শুধু বাইক নিয়ে ঘুরে বেড়ায় ,এই রাগে বাড়িতে আগুন মদ্যপ বাবার।
ঘটনাটি বনগাঁ থানার ভিরে পূর্বপাড়া এলাকার। স্থানীয় লোকজনের অভিযোগ দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল ছেলে ও বাবার ভেতর। ছেলে কাজ না করে শুধু ঘুরে বেড়ায় তাই। বুধবার রাতে বাবা মইউদ্দিন মন্ডল মদ কিনে নিয়ে বাড়িতে এসে খায় এবং খাওয়া দাওয়া শেষে ছেলের বাইক যে রান্নাঘরে থাকতো সেই ঘরে এবং পাশে থাকা পাটকাঠির গাঁদায় আগুন আগুন দিয়ে পালিয়ে যায় বাবা।
আগুন দেখে পরিবারের লোকজনের চেঁচামেচিতে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে পরে দমকলের একটি ইঞ্জিন প্রায় ত্রিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বুধবার রাতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।

No comments:
Post a Comment