চাঁদনী,পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পনগরীতে দশম বিশ্ববাংলা কবিতা উৎসবের উদ্ভোধন করলেন রাজ্যের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।উপস্থিত ছিলেন সাহিতিক বুধদেব গুহ প্রাক্তন লক্ষ্মণ শেঠ সহ বিশিষ্ট জন। অনুষ্ঠান চলবে তিনদিন ধরে।বাংলাদেশ,পশ্চিমবঙ্গ,আমেরিকা থেকে প্রায় তিনশোজন কবি আবৃতি পাঠ করবেন
হলদিয়া আপনজ নামক একটি পত্রিকার উদ্যোগে হলদিয়া অনুষ্ঠিত হল ১০ বিশ্ব বাংলা কবিতা উৎসব। আর সেই কবিতা উৎসবের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, কবি ও সাহিত্যিক বুদ্ধদেব গুহ, বাংলা দেশের প্রাক্তন সাংসদ ফজরুল রহমান খান ফারুক, তমলুকের প্রাক্তন সাংসদ তথা উৎসব কমিটি প্রধান উদ্যোগতা লক্ষ্মন শেঠ সহ দুই বাংলার শতাধিক কবি ও সাহিত্যিকগন। এদিন বাংলার কবি, সাহিত্যিকদের মধ্যে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী নিজের লেখা দুটি কবিতা পাঠ করেন। আগামী সোমবার পর্যন্ত এই উৎসব চলবে। বাংলার সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধনের অনুষ্ঠান বেশি বেশি করে করার প্রয়োজন রয়েছে বলে জানান, কবি সাহিত্যিক বুদ্ধদেহ গুহ।

No comments:
Post a Comment