চাঁদনী,তাজপুরঃ দীঘার তাজপুর বন্দরে তৈরি হতে চলেছে শিল্প,স্টেশন,লোকালয়,রাস্তা।এমনটাই বললেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় পাঁচ হাজার কোটি টাকার টেন্ডার পাশ হয়েছে তাজপুর বন্দরে।তার কাজ আগামী ২৯ শে জানুয়ারী থেকে শুরু হবে।যেখানে শিল্প তৈরি হবে পাশাপাশি প্রচুর বেকার যুবক-যুবতীর চাকরি হবে।মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী শিল্প আসছে বাংলায় যার কারণে খুব খুশি এলাকাবাসী।কর্মসংস্থান,বানিজ্য,যাতায়াত ব্যবস্থা,সড়ক,রেল স্টেশন নতুন তৈরি হওয়ার কারণে খুব আগ্রহী রামনগর বাসী।
পাশাপাশি স্থানীয় বাসিন্দা চন্দন দত্ত বলেন, মুখ্যমন্ত্রীর এই উদ্যেগে খুবই উপকৃত হবে স্থানীয়রা।এতে সবাই আনন্দিত।

No comments:
Post a Comment