দেখুন বিজেপির পঞ্চায়েত ভোটের প্রস্তুতি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 January 2018

দেখুন বিজেপির পঞ্চায়েত ভোটের প্রস্তুতি


  নিজস্ব সংবাদদাতা : রবিবার ছুটির দিনেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বসিরহাটের খোলাপোতায়। বসিরহাটের বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভা দেখে  পঞ্চায়েত ভোটে ভালো ফল করবে বলেই রাজনৈতিক মহলের অনুমান। এদিনের সভায় উপস্থিত ছিলেন কৃৃষান মোর্চার রাজ্য সাধারন সম্পাদক নিপুল বেপারী, কৃষান মোর্চার বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি রথিকান্ত ঢালী, কৃষান মোর্চার বসিরহাট সাংগঠনিক জেলার সম্পাদিকা নিলিমা মিস্ত্রী, সাধারন সম্পাদিকা নিবেদিতা দাশ, বসিরহাট সাংগঠনিক  জেলার সাধারন সম্পাদক সুকল্যান বৈদ্য, বসিরহাট উত্তর বিধানসভার বিজেপি অবজার্ভার নিলমনি চক্রবর্তী সহ আরও অনেকে।
      কৃষান মোর্চার বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি রথিকান্ত ঢালীর বক্তব্যে ফুটে ওঠে প্রতি বুথে কিভাবে জয় আনা যায় সেদিকে। তিনি আরও বলেন দিদি বলেছিলেন কৃষকদের জন্য ভাববেন আর এখন যেখানেই বিজেপির সভা হচ্ছে সেখানে দাদারা আক্রমন করছে, যদি সত্যি উন্নয়ন করে থাকেন তাহলে বিজেপি কে ভয় কেন? সুকল্যান বৈদ্য বলেন প্রত্যেক উপনির্বাচনে যেভাবে বিজেপির ভোট বাড়ছে তাতে বোঝা যায় মানুষ বিজেপি চাইছে।
     কৃষান মোর্চার রাজ্য সাধারন সম্পাদক নিপুল বেপারি বলেন ইউপিএ সরকারের সময়ের থেকে এখন জিডিপী বেড়েছে আর তাতে সমস্যা হয়েছে দিদির। আগে প্রবাদ ছিলো বারোমাসে তেরো পার্বন, আর এখন এই রাজ্যে বারোমাসে ৩৬ পার্বন চলছে। একজন কৃষকএর জন্য পেনশন ব্যাবস্থা চালু করেছেন বিজেপি এই বিষয়ে মানুষকে অবচেতন করার নিদান দেন তিনি। সভার প্রান্তভাগে বেশ কিছু মহিলা কর্মি সমর্থক কে নিয়ে হাজির ছিলেন বসিরহাট কিষান মোর্চার সম্পাদিকা নিলিমা মিস্ত্রী। পুরুষ দের সাথে মহিলাদের উপস্থিতিও ছিলো চোখে পরার মতন। মহিলাদের উপর শাসকের চোখরাঙানি দেখলে রুখে দাড়ানোর আশ্বাস দেন নিলিমা মিস্ত্রী।

No comments:

Post a Comment

Post Top Ad