দেখুন কলকাতার আকাশে ‘ব্লাডমুন’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 January 2018

দেখুন কলকাতার আকাশে ‘ব্লাডমুন’


কলকাতা: চলছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ৷ পুরো এক ঘন্টা ১৬ মিনিটের জন্য আকাশ থেকে অদৃশ্য হয়ে যাবে চাঁদ৷ দেড়শো বছর পরে একসঙ্গে দেখা যাবে ব্লাড মুন, ব্লু মুন, সুপার মুন এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চলতি বছরের এটাই প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ১৯৮২ সালের ৩০ ডিসেম্বর শেষবার ব্লু মুনের চন্দ্রগ্রহণ হয়েছিল। দীর্ঘ ৩৬ বছর পর ব্লু মুনের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হবেন কলকাতা সহ গোটা দেশের মানুষ৷ আজ গ্রহণ শুরু হয়েছে বিকেল ৫টা ১৮ মিনিটে।

পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে। থাকবে ৭টা ৩৭ মিনিট পর্যন্ত। রাত ৮টা ৪১ মিনিটে গ্রহণ মুক্ত হবে চাঁদ। অন্যদিকে কলকাতায় চাঁদ উঠেছে বিকেল ৫টা ১৭ মিনিটে। আজ ভারত ছাড়াও গ্রহণ দেখা যাবে এশিয়া, আমেরিকা, রাশিয়া-সহ উত্তর পূর্ব ইউরোপ এবং অস্ট্রেলিয়ায়।

No comments:

Post a Comment

Post Top Ad