কন্যাশ্রীর পর এবার ‘রূপশ্রী’। এই প্রকল্পে আওতায় আসেব ৬ লাখ পরিবার। বরাদ্দ দেড়শো কোটি টাকা। পারিবারিক আয় দেড়লাখের নীচে হলে ১৮ বছরের পর মেয়ের বিয়ের সময় রূপশ্রী প্রকল্পে এককালীন সাহায্য দেওয়া হবে ২৫ হাজার টাকা। কন্যাসন্তানদের বার্ষিক বৃত্তি ১০০০ টাকা। বুধবার রাজ্য বিধানসভায় ২০১৮-২০১৯ আর্থিক বছরের বাজেট পেশ করে নতুন এই প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলে, এই প্রকল্প মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বলে জানিয়েছেন তিনি। বাজেটে বয়স্ক কৃষকদের ভাতা মাসে ৭৫০ টাকা থেকে বাড়িয়ে মাসে ১০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। ১ লাখ কৃষক এই পেনশন পাবেন। কৃষির জন্য জমি কিনলে মিউটেশন ফি নেওয়া হবে না। গৃহনির্মাণের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ১ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। চালু হচ্ছে বিশেষ প্রকল্প মানবিক, বরাদ্দ ২৫০ কোটি টাকা। যাঁরা শারীরিকভাবে ৫০ শতাংশের বেশি প্রতিবন্ধী তাঁরা সবাই এই সুবিধা পাবেন। উপকৃত হবেন ২ লাখ মানুষ। চা বাগানে কৃষি আয়করে ১০০ শতাংশ ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে এবং চা বাগান থেকে কোনও সেস নেওয়া হবে না বলেও জানানো হয়েছে বাজেট প্রস্তাবে।

No comments:
Post a Comment