নদীতে বাস পড়ে মৃত ১৩ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 January 2018

নদীতে বাস পড়ে মৃত ১৩





নদীতে বাস পড়ে মৃত ১৩


নদীতে বাস পড়ে মৃত্যু হল ১৩ জনের। শুক্রবার ১১টা ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুরে। এখনও উদ্ধারকাজ চলছে।

পুলিশ জানিয়েছে, বাসটি গণপতিপুল থেকে পুনে যাচ্ছিল। গতরাতে বাসটি যখন পঞ্চগঙ্গা নদীর উপর শিবাজি সেতু পার হচ্ছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশ ও দমকলে খবর দেন। তারা ঘটনাস্থানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এখনও পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যা তিন। যাত্রীদের মধ্যে ১০ জন এখনও নিখোঁজ। তাদের খোঁজে তল্লাশি চলছে।
সংগৃহীত 

No comments:

Post a Comment

Post Top Ad