ব্রেকিং বাংলা : উত্তর প্রদেশ থেকে ঢুকছে বাহিনী, বড়ো ধরণের অশান্তি ঘটার আশংকা গোয়েন্দা রির্পোটে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 15 January 2018

ব্রেকিং বাংলা : উত্তর প্রদেশ থেকে ঢুকছে বাহিনী, বড়ো ধরণের অশান্তি ঘটার আশংকা গোয়েন্দা রির্পোটে



বিজেপিকে নিয়ে নাছোড় বান্দা রাজ্য সরকার । বিজেপির সংকল্প প্রতিবাদ অভিযান আটকাতে ফের হাইকোর্টে দ্বারস্থ রাজ্য সরকার । হাইকোর্টের নির্দেশ অনুয়ায়ী মিছিল অভিযান শুরু হয়েছে শিমলা থেকে শুরু মুহূর্তে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ভারপ্রাপ্ত প্রধাণ বিচারপতির দৃস্টি আকর্ষণ করে জনান অবিলম্বে এই সংকল্প প্রতিবাদ অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়া হোক হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসার কে । এবং আদালতে গোয়েন্দা রিপোর্ট জমা দিয়ে বলেন উত্তর প্রদেশ থেকে প্রচুর সংখ্যায় মোটর বাইক ঢুকেছে শহরে ।

রবিবার  বেশ কিছু বাইক  পুলিশ আটক করেছে । যে ভাবে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বিভিন্ন সংবাদ মাধ্যমে বক্ত্যব্য রেখেছেন তাতে করে যেকোন সময় বড় ধরনের অশান্তি ঘটতে পারে । ভারপ্রাপ্ত প্রধাণ বিচারপতি অ্যাডভোকেট জেনারেল কে প্রশ্ন করেন এ রাজ্যে কি অন্য কোন রাজ্যের গাড়ির ক্ষেত্রে মোটর ভিকেল্স  আইনে কি সেটা অপরাধ ? এজি জনান সংকল্প প্রতিবাদ অভিযান টা সারা দেশব্যাপী নয় । শুধু মাত্র এ রাজ্যেই সীমাবদ্ধ । তাহলে কে অন্য রাজ্য থেকে মানুষ জড়ো করা হচ্ছে ? নিশ্চই অশান্তি পাকানোর চক্রান্ত করা হচ্ছে । তাই অবিলম্বে এই অভিযান বন্ধ করা হোক । প্রধান বিচারপতি জনান কোন মৌখিক বক্তব্যর ভিত্তি করে কোন নির্দেশ দেবনা । আপনারা লিখিত আকারে জনান । এজি আদালতের কাছে বেশ কিছুটা সময় চেয়ে নেন ।

No comments:

Post a Comment

Post Top Ad