ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারত সফরে বলেছেন,বল ফিলিস্তিনিদের অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি না দেয়ার দিল্লীর সিদ্ধান্তে তিনি চরম হতাশ হয়েছেন।
বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়ে মার্কিন সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়া সংক্রান্ত একটি প্রস্তাবের পক্ষে সম্প্রতি বিশ্বের ১২০টিরও বেশি দেশ জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভোট দিয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দেয়া দেশগুলোর তালিকায় ভারতের নামও রয়েছে।
ছয় দিনের জন্য ভারত সফরে আসা নেতানিয়াহু সোমবার বলেছেন, "বায়তুল মুকাদ্দাস বিষয়ে দিল্লীর সিদ্ধান্তে আমি স্বাভাবিকভাবেই হতাশ ও মর্মাহত হয়েছি।" এদিকে তেল আবিব থেকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার ৫০ কোটি ডলারের একটি চুক্তি ভারত বাতিল করায় ইসরাইলি প্রধানমন্ত্রী এরই মধ্যে দিল্লীর প্রতি চরম নাখোশ হয়েছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
গত বছর ইসরাইল সফরে পৌঁছে উৎফুল্ল নরেন্দ্র মোদিকে দেখা যাচ্ছে।
তবে এ বিষয়ে এখনো নিজের আশা জিইয়ে রেখেছেন বলে জানান নেতানিয়াহু। এছাড়া, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিশেষ সম্পর্ক থাকার কথাও জানান তিনি। ভারত সফরের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দিল্লী- তেল আবিবের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ইসরাইলের প্রধানমন্ত্রী।
২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর নরেন্দ্র মোদি গত বছর ইসরাইল সফর করেন। এটা ছিল ভারতের কোনো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথম ইসরাইল সফর।

No comments:
Post a Comment