নোভিস্যাড চ্যাম্পিয়ানশিপ জিতে গ্রান্ডমাস্টার হয়ে কলকাতা ফিরলেন বাংলার দাবাড়ু সপ্তর্ষি রায়। শনিবার রাতে দিল্লী থেকে কলকাতায় ফেরেন তিনি। তাঁকে বরন করতে উপস্থিত ছিলেন মা, বাবা, স্ত্রী ও বন্ধুরা। তবে বাঙালীর বিশ্বজয়ের পরেও দেখা মিলল না কোন সতীর্থের কিংবা তাঁকে নিয়ে নেই সমর্থক কিংবা খুদে দাবাড়ুদের উন্মাদনা। ভারতীয় তারকা ক্রিকেটার কলকাতায় এলে তাঁকে ঘিরে ধরেন সমর্থকরা। মোহনবাগান, ইস্টবেঙ্গল নিদেন পক্ষে এটিকে বিনা তীর মেরে শহরে ফিরলেও ইক্কা দুক্কা সমর্থক হাজির হয় কিন্তু দমদমের ছেলে গ্র্যান্ডমাস্টার হয়ে ফিরলেও নেই কোন উন্মাদনা। নেই মিডিয়ার ভিড়। তবু হার মানতে নারাজ এই লড়াকু দাবাড়ু।
নিজের বিশ্বজয়ের সম্পর্কে সপ্তর্ষি রায় বলেন, ৭৬ দিন টানা বিদেশে কাটিয়েছি। গ্রান্ডমাস্টার হয়ে দেশে ফিরেছি। ৩২টা দেশ ঘুরেছি দাবা খেলার জন্য। পরিবারের ভীষন সাপোর্ট ছিল। গ্রান্ডমাস্টার হয়ে মনে হচ্ছে।

No comments:
Post a Comment